× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৬ পিএম

মোংলা নদীতে সেতু ও রামপালে বিমানবন্দর দাবি করলেন বাগেরহাটের এমপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৬ পিএম

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় সংসদে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম তার নির্বাচনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন।

বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘ ৩৪ বছর পর তারা একটি পরিবারের বাইরে গিয়ে তাকে নির্বাচিত করেছেন।

এমপি শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। তিনি বিগত আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথাও তুলে ধরেন। তার দাবি, এসব আন্দোলনে বিপুলসংখ্যক নেতাকর্মী মামলা, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর কর্মসূচিও চলমান রয়েছে।

নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাগেরহাট ভৌগোলিকভাবে দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোংলা বন্দর, সুন্দরবন এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতির বিশাল সম্ভাবনা রয়েছে।

এ সময় তিনি মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি জানান। তিনি বলেন, সেতুটি নির্মিত হলে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সহজ হবে এবং বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমবে।

এছাড়া মোংলা বন্দরের পাশের সাইলো ব্যবস্থার উন্নয়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এটি জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল, যা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের জন্য টেকসই নয়।

রামপালের ফয়লাহাটে ঘোষিত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৯৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই। এটি চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন ও শিল্পাঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ সহজ হবে।

তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তব্যের শেষে তিনি স্পিকারের কাছে তার এলাকার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!