× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:২৬ পিএম

পে-স্কেল নিয়ে ধোঁয়াশায় আন্দোলনের ডাক সরকারি কর্মচারীদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন এবং আগামী বাজেটে বিশেষ বরাদ্দের গুঞ্জন নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে মূল বেতন বৃদ্ধিসহ নানা সুপারিশের খবর এলেও বিষয়টি নিয়ে এখনো এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। এই অস্পষ্টতা কাটাতে এবার বড় ধরনের কর্মসূচির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এক উচ্চপর্যায়ের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে জানানো হয়, নতুন পে-স্কেল নির্ধারণের প্রক্রিয়াটি নির্ধারিত নিয়ম অনুযায়ী এগোবে। সচিব কমিটি পুরো বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করে সুপারিশ দেবে এবং সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

বেতন কমিশন সংক্রান্ত কমিটি পুনর্গঠন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দের পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবায়ন নিয়ে এখনো সংশয় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক চাপ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চপর্যায়ের চূড়ান্ত অনুমোদন ছাড়া এখনই নিশ্চিত করে কোনো ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

এদিকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক নিশ্চিত করেছেন যে আগামী ১৬ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বড় ধরনের কর্মসূচি পালন করবেন তারা।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন পে-স্কেলের যৌক্তিকতা নিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সরকারি কর্মকর্তাদের এই দাবিটি দীর্ঘদিনের। তবে সরকার কতটা দ্রুত এটি কার্যকর করতে পারবে, তা পুরোপুরি নির্ভর করছে সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্তের ওপর।

খসড়া সুপারিশ জমা পড়লেও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা না আসা পর্যন্ত সরকারি চাকরিজীবীদের এই অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!