× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:২৬ এএম

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:২৬ এএম

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হবে। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সদ্য নির্বাচিত নারী সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে তাদের দায়িত্ব পালন শুরু করবেন। শপথ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। এর ফলে তার প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে ১৯ মিনিট দেরিতে মনোনয়ন জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে ২৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম।

শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করে।

অন্যদিকে, সরকারি চাকরি-সংক্রান্ত জটিলতার কারণে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন আগে বাতিল করা হয়। এ ঘটনাও সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ায় আলোচনার জন্ম দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!