× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:১৮ পিএম

রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১০:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় ৪৫০ টাকা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল আলী জয় (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল আলী জয় একই এলাকার মোন্তাজ আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ জানায়, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল টাকা ফেরত চাইতে আশিকুরের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ফয়সাল সেখান থেকে চলে যান।

এর কিছু সময় পর বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় আবারও আশিকুরের সঙ্গে ফয়সালের দেখা হয়। এ সময় দুজনের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে ফয়সাল ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!