× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০১:৩৮ পিএম

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০১:৩৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় দুই প্রতিবেশী দেশের জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সূত্র অনুযায়ী, মোদি ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের “ভ্রাতৃপ্রতিম জনগণকে” ঈদের শুভেচ্ছা জানান।

মোদি বলেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি উদযাপন করেন।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন আদর্শ ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে মোদি বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গভীর বন্ধনে আবদ্ধ।

তিনি বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মোদি আরও আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ভবিষ্যতেও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

এছাড়া, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!