× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৬:৪৪ এএম

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তির আশা আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৬:৪৪ এএম

কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলেই আমরা আশা করছি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। এখন সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রী বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এ জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লাসহ অনেকে।

Link copied!