ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাল দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৯:৩৩ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
 
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকালে দেশে ফিরে জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন।


 
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।