ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টিভির ছাগলনাইয়া প্রতিনিধি নিজাম উদ্দিন সজীবের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠানে ডেইলি স্টার জেলা প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস ফেনী সংবাদদাতা মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সাপ্তাহিক ফেনীর গৌরব সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক ফেনীর খবর সম্পাদক রবিউল হক রবি, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সাপ্তাহিক উদয় পত্রিকার সম্পাদক এমএ সাঈদ খান, পরশুরাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ফুলগাজী প্রেসক্লাব সভাপতি কবির আহমদ নাসির ও সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাহেদ প্রমুখ।
এ ছাড়াও জেলায় কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে দ্রুত সময়ের মাঝে হামলাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন