× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:৪১ পিএম

রাঙামাটি-বান্দরবান সড়কে ব্রিজঘাট সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০২:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টানা কয়েক দিনের অতিরিক্ত ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। 

একই সময়ে শনিবার (১১ জুলাই) রাতে পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে ভেঙে পড়ে। ফলে শনিবার সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং ওই সড়কে চলাচলকারী 

স্থানীয় সিএনজি চালক নুনু বাদশা ও মানিক জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। পানির চাপ সহ্য করতে না পেরে দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায়, পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়ে । ফলে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দারা মো. তুষার এবং মো. টিপু মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায়, পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়ে । ফলে শনিবার থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ। তারা আরও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এই এলাকায় পাহাড়ি ঢলের কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় মানুষের দুর্ভোগ কমছে না। তারা দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানান।

সড়ক ও জনপদ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায়, পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতু ভেঙে পড়ে । ফলে শনিবার থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বান্দরবান সওজের পক্ষ থেকে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য আমাদের একটা টিম গাড়িসহ প্রস্তুত রয়েছে, কিন্তু ওই সড়কের বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কে পানি থাকায় আমরা রওনা করতে পারছি না।

রূপালী বাংলাদেশ

Link copied!