× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:৪৭ পিএম

জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় : প্রেস সচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৯:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাপান বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে জাপানের ৩০০টিরও বেশি বিনিয়োগ রয়েছে।’

বুধবার (২৮ মে) সন্ধ্যায় টোকিও থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘জাপান আমাদের সঙ্গে একটি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর করতে চায়। আমরা তাদের প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি যে, আগস্টের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরেই এই চুক্তি স্বাক্ষর করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তি হলে জাপান থেকে আরও বিনিয়োগ আসবে। ইপিএর মাধ্যমে বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে নানা সুবিধা পাবে, তেমনি জাপানি কোম্পানিগুলোর জন্যও এটি সহায়ক হবে।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- সরকার গৃহীত সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো পরিস্থিতিতেই আগামী বছরের জুন মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসোর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।

Link copied!