× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০২:৪৬ পিএম

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে বিএসএফের পুশইন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০২:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে চার শিশুসহ ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ৬ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) ভোরে সীমান্তের ৯৭/১ নম্বর পিলারের কাছে ঘোরাঘুরির সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন—জাহাঙ্গীর আলম (৪২), শাহাজাদী খাতুন (৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী (১৫), হাসেন আলী (১৮), জান্নাতি খাতুন (২০), ১০ দিনের শিশু হাসিনা খাতুন, বাবলু হোসেন (২৪), জেসমিন খাতুন (২০), জাহিদ হোসেন (৩), জাকির আলী (১) ও ইয়াসিন হোসেন (২৫)।

বিজিবির এক কর্মকর্তা জানান, আনন্দবাস সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির সদস্যরা সন্দেহজনকভাবে কিছু লোককে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিএসএফ তাদের ভারতের অভ্যন্তর থেকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তীতে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাসিন্দা। জীবিকার খোঁজে তারা বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।’

Link copied!