× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০১:২৫ এএম

লন্ডনে লেখক-প্রকাশক প্রীতিসভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০১:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে সফররত ঢাকার ইত্যাদি গ্রন্থ প্রকাশের কর্ণধার আদিত্য অন্তর-এর সম্মানে লন্ডনে কবি, লেখক-প্রকাশক এর প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে কবি আসমা মতিনের সভাপতিত্বে এ প্রীতি আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাটি পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক ও কবি মো. রহমত আলী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এবং বিলেতে বর্ণবাদ আন্দোলনের নেতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মুকিত।

অন‍্যান‍্যের মধ্যে আলোচনায় অংশ নেন ভাটির কণ্ঠ সম্পাদক কবি ইমদাদুন খান, গীতিকবি শাহ সুহেল, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, বাংলা সংলাপ পত্রিকার রিপোর্টার ও বিবিএন ডট মিডিয়ার সম্পাদক সাজ্জাদুর রহমান, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম, কবি আফিয়া বেগম শিরি ও মিছবাহ কামাল প্রমুখ।

এ প্রীতি আলোচনায় প্রকাশক আদিত্য অন্তরের সঙ্গে লেখকেরা সরাসরি আলোচনা পর্বে অংশ নেন।

আলোচনায় বক্তারা যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী লেখকদের গ্রন্থ প্রকাশনা ও লেখকের পাণ্ডুলিপি বা লেখা বই আকারে ছাপিয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আইনি ও বাণিজ্যিক প্রক্রিয়া এসব নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সম্পাদনা, প্রচ্ছদ তৈরি, মুদ্রণ ও বিপণন অন্তর্ভুক্ত কীভাবে সহজ করা যায় এ নিয়ে লেখক ও প্রকাশকের আলোচনা হয়। প্রথাগত প্রকাশনা ও স্ব-প্রকাশনা নিয়ে আলোচনা হয়। এ আলোচনায় লেখকের রয়ালিটির বিষয়টি উঠে আসে।

আলোচনা শেষে প্রাণবন্ত আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন- গীতিকবি শাহ সুহেল, কবি সাজ্জাদুর রহমান নয়ন, কবি দিলরুবা ইয়াসমিন রুহী, কবি সামছুল হক শাহ আলম ও মুহাম্মদ শাহেদ রাহমান।

Link copied!