× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:০৪ পিএম

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১০:০৪ পিএম

বাংলাদেশ সরকারের লোগো- সংগৃহীত

বাংলাদেশ সরকারের লোগো- সংগৃহীত

আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে যুক্ত হয়েছে পবিত্র আশুরার সরকারি ছুটি, যা পড়েছে রোববার (৬ জুলাই)।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষ্যে সারাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শুক্রবার থেকে রোববার—এই তিন দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর।

একইসঙ্গে এ সময়ে দেশের সব ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহও।

তবে জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যথারীতি খোলা থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!