× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:৩৭ পিএম

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:৩৭ পিএম

সচিবালয়ের ৫ নম্বর গেটে পুলিশের ব্যারিকেড। ছবি- সংগৃহীত

সচিবালয়ের ৫ নম্বর গেটে পুলিশের ব্যারিকেড। ছবি- সংগৃহীত

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে ঘিরে সচিবালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেট ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে জলকামান মোতায়েন করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নিতে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত হন।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রাজপথ ছেড়ে যাবেন না।

এদিকে, জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সচিবালয়, প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্টের গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে।

ডিএমপি আরও অনুরোধ করেছে, যেকোনো দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যেন যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়।

Link copied!