× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২১ পিএম

দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা তদারকিতে তিন মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:২১ পিএম

মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। ছবি- সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের লোগো। ছবি- সংগৃহীত

দুর্গাপূজায় আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে নিবিড় পরিবীক্ষণ করবে স্বরাষ্ট্র, শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ বৈঠকে নিম্নোক্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এতদসংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এমতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ব-স্ব অধিভুক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!