× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:২০ পিএম

ইস্তাম্বুলের চিনি কিনছে সরকার, ব্যয় কত? 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:২০ পিএম

চিনি। ছবি- সংগৃহীত

চিনি। ছবি- সংগৃহীত

ইস্তাম্বুল থেকে ৭৮ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

আরও জানা গেছে, সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ.এস. ওমের অবনি এমএইচ ইনোনু সিডি থেকে এসব চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৪ টাকা ৯৪ পয়সা।

এর আগে, সিঙ্গাপুর থেকে ২১৭ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। এতে প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৫৫.৫৯ মার্কিন ডলার।

রূপালী বাংলাদেশ

Link copied!