× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:৩২ এএম

ভূমিকম্পে আরমানিটোলায় ভবন ধস

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:৩২ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পের পর একটি পাঁচ তলা ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই এ ধসের ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক হিসেবে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

তিনি আরও বলেন, এ ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত বড় ধরনের আফটার শকের ইঙ্গিত পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের ৫ মার্চ ঢাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং শহরের কাছে ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানীতেও অনুভূত হয়েছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলার ধসে পড়া ভবনটি ঘিরে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

Link copied!