× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:১৬ পিএম

রূপালী বাংলাদেশ দেশের রূপের অংশ হয়ে উঠুক :  ড. মোহাম্মদ জকরিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:১৬ পিএম

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। ছবি: রূপালী বাংলাদেশ

‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করার এক বছর পূর্ণ করল দৈনিক রূপালী বাংলাদেশ। নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বনানীর নাবিল হাউজে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় উদযাপনের অনুষ্ঠান। দিনব্যাপী নানা রঙিন আয়োজনও ছিল এই উৎসবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে ড. মোহাম্মদ জকরিয়া বলেন, ‘রূপালী বাংলাদেশ ‘মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে প্রথম বছর অতিক্রম করেছে। আজকের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। তাদের সৃজনশীলতা, পরিবেশ এবং উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘তাদের যে উদ্দেশ্য ও আশা নিয়ে পথচলা শুরু করেছে তা অত্যন্ত ইতিবাচক। তাদের মাল্টিমিডিয়া ও অনলাইন টিম বিশেষভাবে ভালো কাজ করছে। বর্ষপূর্তি আয়োজনসহ ভবিষ্যতের সব কর্মকাণ্ডের জন্য রূপালী বাংলাদেশকে শুভকামনা জানাই। রূপালী বাংলাদেশ দেশের রূপের অংশ হয়ে উঠুক।’

প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী এবং রূপালী বাংলাদেশের সকল কর্মী উৎসবে অংশ নেন।

Link copied!