× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০২:৪৭ পিএম

ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০২:৪৭ পিএম

মেট্রোরেল। ছবি-সংগৃহীত

মেট্রোরেল। ছবি-সংগৃহীত

গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ফারুক আহমেদ বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসাবাড়িতেও এমন জিনিস পড়েছে।

তিনি বলেন, গত ২১ নভেম্বর ৩টার পরিবর্তে ৩টা ২৭ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। পাবলিক সেফটির জন্য লেট করছি। কারণ চাইলেই তো চালিয়ে দেয় যায় না পরীক্ষা-নিরীক্ষা ছাড়া।

ডিএমটিসিএল এমডি  বলেন, প্রতিদিন আমরা পাবলিক সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালাই সবকিছু চেক করার জন্য, কিন্তু সেদিন (২১ নভেম্বর ভূমিকম্পের দিন) আমরা দুটি সুইফার চালিয়েছি। যার কারণে লেট হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!