× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৫৩ পিএম

সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক চলছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৫৩ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিসহ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক বসেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেন্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় যেকোনো ধরনের অস্থিরতা এড়াতে এবং ওসমান হাদির ওপর গুলি করার ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে এ সভা আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরের দিন রাজধানীতে দিনেদুপুরে একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলি করার ঘটনায় নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন ঘটনা ঘটিয়ে যাতে কেউ নির্বাচনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে দলগুলো সতর্ক করেছে।

Link copied!