× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

হাদির মাথায় রক্তনালিতে আটকে আছে গুলির অংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

শরীফ ওসমান বিন হাদি। ছবি- সংগৃহীত

শরীফ ওসমান বিন হাদি। ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্য, তার মাথায় রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

ডা. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদির মাথায় গুলির ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে, অনেকগুলো রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, এমনকি সিটিস্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত।

মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে। তবে তার কিডনি কাজ করছে, লাইফসাপোর্টের মধ্যে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে। খুবই দক্ষ শুটার তাকে গুলি করেছে।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদিকে চিকিৎসক ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত ও এর মালিককে আটক করেছে পুলিশ। এ ছাড়া গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Link copied!