ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:৫৭ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি- সংগৃহীত

গণভোট কোনো দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। গণভোটের জন্য ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নূরজাহান বেগম বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন নির্বাচন না হয়। তাই জনগণকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, ততই অশুভ ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

তিনি বলেন, গণভোট কোনো দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই গণভোটের মাধ্যমে দেশের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা প্রতিটি ভোটারের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এদিকে, সরকারি দপ্তরের পাশাপাশি এনজিওগুলোকেও গণভোটের প্রচারণায় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।