× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২০ পিএম

চার মাস পর ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানা গেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। চার মাসের বেশি সময় পর এ ফ্লাইট চালুর মধ্য দিয়ে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হলো।

ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ রুটের ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট–কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি সিলেট–ঢাকা, সিলেট–চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

Link copied!