বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং হাইপার প্রোপাগান্ডার অংশ।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবর জিয়ারতের পর তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ওয়ান-ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আরাফাত রহমানের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন এবং পরে কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা পরিচালনা করেন।
বিএনপি নেতা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন