× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৫৬ পিএম

খামেনির মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টির শোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৫৬ পিএম

আয়াতুল্লাহ আলী খামেনি ও বাংলাদেশ কল্যাণ পার্টির লোগো। ছবি- সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনি ও বাংলাদেশ কল্যাণ পার্টির লোগো। ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। 

রোববার (১ মার্চ) এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে দলটি।

দলের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের ওপর ব্যাপক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে চলমান সহিংসতা বন্ধ হয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।

নেতৃদ্বয় বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই চরম অস্থিরতার সৃষ্টি করেছে। এই সংকট আরও গভীর হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মনে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

বাংলাদেশ কল্যাণ পার্টি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!