ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সিইসির বৈঠক আজ বিকেলে

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:০৯ পিএম
ছবি- সংগৃহীত

নির্বাচন-সংক্রান্ত সমসাময়িক জরুরি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকের পর আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে।

প্রাথমিকভাবে বৈঠকটি আজ সকালে হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন সময় পরিবর্তন করে বিকেল ৪টায় তা নির্ধারণ করেছে।