ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:০৫ এএম
তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও সেখানে উপস্থিত ছিলেন।