× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৪৭ পিএম

ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে : তারেক রহমান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৪৭ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : রূপালী বাংলাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দুটি প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবে। এর একটি হলো—কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরটি হলো দুর্নীতির টুঁটি চেপে ধরা।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন। 

তিনি জানান, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ-অপকর্ম করেছে, তাদের ছাড় দেওয়া হয়নি। এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার। এ সময় তারেক রহমান উল্লেখ করেন, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে ‘কঠোরহস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব’।

এ সময় তারেক রহমান আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন এবং জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। এরপর তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে’।

রূপালী বাংলাদেশ

Link copied!