× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:২৯ পিএম

বিএনপি ক্ষমতায় এলে সব ধর্ম-সম্প্রদায়ের স্বাধীনতা নিশ্চিত হবে: মুন্নী

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:২৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশ এখনো পুরোপুরি স্থিতিশীল অবস্থায় পৌঁছায়নি। এই নির্বাচন শুধু ব্যক্তিগতভাবে ভোটারদের জন্য নয়, বরং পুরো দেশের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

সাবিরা সুলতানা মুন্নী বলেন, অতীতের বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় দেশের অন্যান্য ধর্মাবলম্বীরা নানা ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হলে তা সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কল্যাণে প্রভাব ফেলবে। তিনি বলেন, বর্তমানে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিল—এই দুই পক্ষই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই ভোটারদের উচিত বুঝে-শুনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা।

তিনি আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখন কখনো কোনো ধর্মীয় বা সম্প্রদায়ভিত্তিক গোষ্ঠীর ক্ষতি করা হয়নি। বিএনপি সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি উল্লেখ করেন, দলের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের পড়াশোনা পর্যন্ত বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি তারেক রহমানেরও মা-বোনদের জন্য, যুবসমাজের জন্য, কৃষক ও শ্রমিকদের জন্য নানা পরিকল্পনা রয়েছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যদি এ বার ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হয়, তবে বিএনপি সরাসরি জনগণের দাবি-দাওয়া বাস্তবায়নে কাজ করবে। তিনি বলেন, এমন কোনো দলকে ভোট দেওয়া উচিত নয়, যারা নারীদের চাকরি, শিক্ষা ও স্বাধীনতার অধিকার সীমিত করতে চায়। বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে এবং সকল সম্প্রদায়ের মানুষকে সমান সুযোগ দেওয়ার পক্ষে। তিনি বলেন, এই দেশের জন্মভূমি আপনাদের, এ দেশে আপনাদের সব অধিকার রয়েছে।

দেশজুড়ে ধানের শীষের পক্ষে গণজোয়ারের কথা উল্লেখ করে সাবিরা সুলতানা মুন্নী বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে এবং দেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি নারী ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!