সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রির) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত চূড়ান্ত তালিকায় মোট ৩৬ জন নারী নেত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি) হিসেবে পরিচিত ৯ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিও রয়েছেন। যাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্যদের মধ্যে তালিকায় যারা জায়গা পেয়েছেন তারা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ।
দলের নীতিনির্ধারকদের মতে, এই তালিকায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক সক্রিয়তাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন