× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৩:৫১ পিএম

খাল কেটে কুমির নয়, এসেছে সফলতা : রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৩:৫১ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

খাল কেটে কুমির নয় বরং ফসল, মাছ ও সফলতা এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যদিকে জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামায়াতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামায়াতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এদেশের মানুষ ধর্মভীরু। তবে তারা জামায়াতকে পছন্দ করে না।
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতার কথা উল্লেখ করতে গিয়ে ’খাল কেটে কুমির নয়, এসেছে ফসল মাছ ও সফলতা’ বলেও মন্তব্য করেন তিনি। সে সময় মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

রূপালী বাংলাদেশ

Link copied!