× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:৪১ পিএম

তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন বাবলু।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রাম এবং রত্নপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও পানিবন্দী পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে শুকনো খাবার পৌঁছে দেন এই ছাত্রনেতা।

এ সময় ছাত্রনেতা মো. আল আমিন বাবলু বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন। সেই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক চট্টগ্রামে এসে বন্যার্ত পরিবারের পাশে দাঁড়াই এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পরিবারগুলোর কাছে পৌঁছে দিই।’

তিনি আরও বলেন, ‘সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আজমাউল ইসলাম রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি মোহাম্মদ আয়াছ, সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক রতন তামিম, দপ্তর সম্পাদক ফাহিম চৌধুরী, ছাত্রনেতা সালমান আমিন প্রমুখ।

Link copied!