× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৫ পিএম

‘রাজধানীতে গ্যাস সংকট সম্পূর্ণ কৃত্রিম’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:১৫ পিএম

‘রাজধানীতে গ্যাস সংকট সম্পূর্ণ কৃত্রিম’

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, সারা দেশে যে গ্যাস সংকট দেখা দিয়েছে, তা সম্পূর্ণ কৃত্রিম। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছেন না। সরকারের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের কারণে সরকার এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না।

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে জুরাইনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কয়েক শ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নিয়ে সৈয়দ জয়নুল আবেদীন এসব কথা বলেন।

সৈয়দ জয়নুল আবেদীন বলেন, চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং অনুরোধ জানিয়েছে—সরকারের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। আজ কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি—এসব কারা করছে? ক্ষমতার মসনদে বসতে আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারাই এসব দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত।

তারা চাঁদার জন্য নিজেরাই নিজেদের নেতাকর্মীকে হত্যা করছে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আরেকটি দল চাঁদার জন্য পাথর দিয়ে থেঁতলে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা করেছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে।

গণভোট প্রসঙ্গে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকলেই সে স্বৈরাচার হয়ে ওঠে।

তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড এবং খুন-গুমের বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। তিনি দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!