× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:৩৪ পিএম

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০১:৩৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর তুরাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় খাদ্য ও বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় অগ্নিদুর্গতদের পুনর্বাসনে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রোববার (১২ এপ্রিল) সকালে তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে সরকার, রাজনৈতিক দল, দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ জরুরি। মানুষের কল্যাণে কাজ করাকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে দেখেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইন এবং সঞ্চালনা করেন নায়েবে আমির কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।

সেলিম উদ্দিন আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। একই সঙ্গে অগ্নিদুর্গতদের সহায়তায় সরকারের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!