× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৪০ পিএম

নির্বাচনের আগেই বিজয়ের পথে হাসনাত আবদুল্লাহ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৪০ পিএম

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল হয়ে গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) আদালতের এই রায়ে মুন্সী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। ফলে বিএনপি মনোনীত কোনো প্রার্থী এই আসনে থাকছেন না।

এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনের আগে বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন। কারণ প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত কোনো প্রার্থী আর নেই।

এর আগে ২১ জানুয়ারি উচ্চ আদালত বিএনপির রিট খারিজ করেছিলেন। পরে মুন্সীর লিভ টু আপিলও আজ বাতিল হয়ে যাওয়ায় হাসনাত আবদুল্লাহ প্রায় ফাঁকা মাঠে নির্বাচনের সম্ভাবনা পেয়েছেন। বিএনপি আর কোনো প্রার্থী মনোনয়ন না নেওয়ায় আসনটিতে বিদ্যমান প্রতিদ্বন্দ্বী নেই।

তার আগে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি মনোনয়ন গ্রহণ করেননি।

আসনটিতে এবার হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন (ট্রাক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার (আপেল), খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান (দেওয়াল ঘড়ি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম (হাতপাখা)।

Link copied!