আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে সারজিস আলমকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন (এমপি) আব্দুল হান্নান মাসউদ।
সদস্য হিসেবে রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

