× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৮:৩৫ পিএম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৮:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর ঈদুল ফিতর আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই উৎসব সমাজের সব স্তরের মানুষকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায় এবং পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ঈদের শিক্ষা মানুষকে হিংসা ও বিভেদের ঊর্ধ্বে উঠে শান্তি ও সৌহার্দ্যের পথে চলতে উদ্বুদ্ধ করে।

তিনি উল্লেখ করেন, দেশের মুসলমানদের জন্য এটি ফ্যাসিবাদ-পরবর্তী দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী অনেক নেতাকর্মী ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজ দেশের মানুষ স্বাধীন ও মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে এ কথা স্মরণ রাখার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, যাদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। একই সঙ্গে আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেওয়া ও সহায়তা করাও নৈতিক কর্তব্য। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা পরিবার থেকে দূরে থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একজন সচেতন মুসলিমের দায়িত্ব। সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!