ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপির এক নেতাকে বহিস্কার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৭:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি : সংগৃহীত

সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি।

সোমবার (১১ মে) বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।