× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:০০ পিএম

আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সবুজের পরিবারের পাশে তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:০০ পিএম

রূপালী বাংলাদেশ

রূপালী বাংলাদেশ

ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শেরপুর জেলার শ্রীবরদী থানার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো রফিকুল ইসলাম।

নিহতের পিতা মো. আজাহার আলী স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ননা করতে গিয়ে তিনি এবং তার স্ত্রী মোসা. সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

এসময় শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরবি/এস

Link copied!