× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:৪২ পিএম

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এর আগে, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!