× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:২৮ পিএম

সৌদিতে ঈদের নামাজে যাওয়ার পথে বাংলাদেশি নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) দেশটির তায়েফ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইসমাইল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার মরহুম সগীর আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে তিনি সাইকেলে করে ঈদের নামাজ পড়তে রওনা হন। পথিমধ্যে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের ভাগনে ফারুক জানান, দেশে মোহাম্মদ ইসমাইলের স্ত্রী ও ছয় মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!