× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৯:৩০ এএম

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সারজিসের স্ট্যাটাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৯:৩০ এএম

প্রধান উপদেষ্টার সাথে সারজিস আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সাথে সারজিস আলম। ছবি: সংগৃহীত

রংপুর বিভাগে নতুন একটি হাসপাতাল করার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

স্ট্যাটাসে সারজিস আলম লিখেন, তিনটি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি।

তিনি লিখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কীভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গেছে; সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি।

জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেন, রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে সেগুলো তুলে ধরেছি।

আরবি/এসবি

Link copied!