ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবল 

গিয়াস উদ্দিন ইমন 
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০১:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সব খেলার সেরা খেলা, প্রিয় খেলা ফুটবল,
খেলা হবে! খেলা হবে!
বিশ্বকাপ ফুটবল।

আবার আসছে উত্তেজনার বিশ্বকাপ ফুটবল খেলা,
ফুটবলপ্রেমীরা দেখতে যাবে, হবে উৎসবের মেলা।
বিশ্বের দোরগোড়ায় নাড়া দিচ্ছে বিশ্বকাপ ফিফা,
বিশ্বসেরা খেলোয়াড়রা ফুটবল খেলতে ক্ষ্যাপা।

ফুটবলের বরপুত্র সবার চেনা পেলে,
নেইমাররা মরিয়া হয়ে ফিফা ফুটবল খেলে।
মাঠে থাকবে চার রেফারি, নিয়মের রক্ষক,
খেলোয়াড়দের অনিয়মে বাঁশি হবে ভরসা ও নিয়ন্ত্রক।

লাল কার্ড, হলুদ কার্ড, পেনাল্টি আছে ফুটবলে,
দারুণভাবে খেলোয়াড়রা বল পাঠায় গোলে।

খেলার মাঠে ছুটেছে বল,
দর্শক গ্যালারিতে কোলাহল।
মেসির পায়ে দারুণ ছন্দ,
খেলার মাঠে উত্তেজনার আনন্দ।

ফুটবলে থাকে এগারোজনের দল,
দর্শকের মনে জয়ের ঢল।
মজার খেলা গোলাকার ফুটবল,
সেরাদের সেরা এগারোজনের দল।

বিশ্বের ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস আর হাসি,
আমরা ফুটবল খেলাকে ভালোবাসি।