× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:০৬ পিএম

বিশ্বকাপে নতুন নিয়ম ফিফার, কপাল পুড়তে পারে বড় দলগুলোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের সমীকরণ মেলাতে ফুটবলপ্রেমীদের চেনা সেই ‘গোল ব্যবধান’ (Overall Goal Difference) বা গোল ডিফারেন্সের নিয়ম এবার পুরোপুরি বাদ দিচ্ছে ফিফা। চলমান ২০২৬ বিশ্বকাপ থেকেই এই নিয়মে বড় পরিবর্তনের অফিশিয়াল ঘোষণা এসেছে।

এখন থেকে গ্রুপ পর্বে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে, কোন দল পরের রাউন্ডে যাবে তা নির্ধারণে গোল ব্যবধানের চেয়ে ‘হেড-টু-হেড’ (Head-to-Head) রেকর্ডকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন এই নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকায় টাই হলে দলগুলোর সামগ্রিক গোল সংখ্যা দেখার আগে, সংশ্লিষ্ট দলগুলো নিজেদের মধ্যকার ম্যাচে একে অপরের বিপক্ষে কেমন ফল করেছিল, অর্থাৎ সরাসরি জয়ের রেকর্ডটি প্রথমে বিবেচনা করা হবে।

ফিফার এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে টুর্নামেন্টের ছোট কিংবা আন্ডারডগ দলগুলো, আর বড় দলগুলোর জন্য এটি তৈরি করবে চরম ঝুঁকি।

আগে গ্রুপ পর্বের দুর্বল প্রতিপক্ষকে ৫-০ বা ৬-০ গোলের বন্যায় ভাসিয়ে বড় দলগুলো যে বিশাল গোল ব্যবধানের ‘সেফটি নেট’ তৈরি করত, তা এখন আর কাজে আসবে না।

নতুন নিয়মে কোনো ছোট দল যদি লড়াকু ফুটবল খেলে কোনো পরাশক্তিকে ১-০ গোলে হারিয়ে দিতে পারে, তবে পরবর্তী সময়ে পয়েন্ট সমান হলেও ওই একটি সরাসরি জয়ের কারণে ছোট দলটিই টেবিলের ওপরে থাকবে।

ফলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে বড় দলগুলোকে এখন গোল সংখ্যা বাড়ানোর চেয়ে সরাসরি প্রতিপক্ষকে হারানোর ওপরই সবচেয়ে বেশি জোর দিতে হবে, যা বিশ্বমঞ্চে অঘটনের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।

Link copied!