× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এমন রোমাঞ্চকর জয়ের পরও মুখে তৃপ্তির হাসি ছিল না অধিনায়ক লিওনেল মেসির। কারণ, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করায় নিজের ওপরই প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তিনি।

ম্যাচের শুরুটা ভালো হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে ২১ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল দলটি। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নেন মেসি। কিন্তু তার নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

পেনাল্টি মিসের পর মাঠেই হতাশা প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মেসি বলেন, পেনাল্টি মিস করার কারণে আমি নিজের ওপর খুবই রাগান্বিত ছিলাম। ওই মুহূর্তে গোল করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। ৭৯ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। এরপর ৮৩ মিনিটে নিজেই গোল করে সমতা ফেরান মেসি। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

নাটকীয় এই জয়ের পর মেসি বলেন, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আমরা জয় পেয়েছি এবং পরের পর্বে উঠেছি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পরিস্থিতি কঠিন ছিল। সেখান থেকে ফিরে আসাটা অসাধারণ অনুভূতি। এটাই বিশ্বকাপ—এখানে প্রতিটি ম্যাচই কঠিন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়।

দলের জন্য অবদান রাখতে পারায়ও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। মেসি বলেন, আমরা ভালো খেলছিলাম এবং অনেক সুযোগ তৈরি করেছিলাম। তাদের গোলরক্ষক অসাধারণ কিছু সেভ করেছে। শেষ পর্যন্ত গোল করতে পেরে এবং দলকে সাহায্য করতে পেরে আমি খুবই আনন্দিত।

ম্যাচে গোল করার পাশাপাশি একাধিক সুযোগও তৈরি করেন মেসি। তার একটি ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে, আর কয়েকটি নিশ্চিত সুযোগও রুখে দেন মিশরের গোলরক্ষক শোবেইর। তবু আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তারকা।

Link copied!