জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে টসের সময় ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজিত টস অনুষ্ঠানে ভারতের অধিনায়ক আয়ুষ মহাত্রে ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে সাধারণ করমর্দন বা শুভেচ্ছার বিনিময় দেখা যায়নি।
টস শেষে আয়ুষ মহাত্র সরাসরি আবরারের পাশ দিয়ে মাঠের দিকে হেঁটে যান।
অসুস্থতার কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মো. আজিজুল হাকিম তামিম খেলতে না পারায় সহ-অধিনায়ক জাওয়াদ আবরার নেতৃত্ব দেন। টস জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
টসের সময় ছাড়াও জাতীয় সংগীত পরিবেশন ও মাঠে নামার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে সরাসরি যোগাযোগ সীমিত দেখা গেছে। তবে উভয় দলই পরে ম্যাচে মনোযোগ কেন্দ্রীভূত করে খেলার প্রস্তুতি নেয়।
ভারত দলের এমন মনোভাব নতুন নয়। এর আগে ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতিতে ভারত এমন ধরনের নোংরামি আচরণ দেখিয়েছিল।


