ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৩৮ পিএম
বিপিএলের লোগো । ছবি : সংগৃহীত

বিপিএলের ফাইনালের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর স্টডিয়ামে সন্ধ্যা ৭টায় হওয়ার কথা ছিল ফাইনাল। এখন এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এ ছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দ করা রিজার্ভ ডেও বাতিল করে দেওয়া হয়েছে। তবে ফাইনালের জন্য পরদিন, অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।


বিপিএলের বাকি আছে আর চারটি ম্যাচ।

চার ম্যাচের সূচি–

২০ জানুয়ারি, মঙ্গলবার

এলিমিনেটর (দুপুর ১টা)– রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স।

প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা)– রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস।

২১ জানুয়ারি, বুধবার

দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা)– প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল।

২৩ জানুয়ারি, শুক্রবার

ফাইনাল (সন্ধ্যা ৬টা)– প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দল।