ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিলাম শেষে দ্য হান্ড্রেড উইমেনসের পূর্ণাঙ্গ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি : সংগৃহীত

লন্ডনের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল নারী ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো সরাসরি নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে দল গঠন করল 'দ্য হান্ড্রেড' এর আটটি ফ্র্যাঞ্চাইজি।

২০২১ সালে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে এটিই ছিল নারীদের প্রথম আনুষ্ঠানিক নিলাম। জুলাইয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য দেশি-বিদেশি তারকাদের নিয়ে নিজ নিজ স্কোয়াড সাজিয়েছে দলগুলো।

এবারের নিলামে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং দানব বেথ মুনি এবং নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার সোফি ডিভাইন। তারা দুজনই ২,১০,০০০ পাউন্ডের রেকর্ড মূল্যে বিক্রি হয়ে টুর্নামেন্টের যৌথভাবে দামী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন। মুনি খেলবেন ট্রেন্ট রকেটসের হয়ে, আর ডিভাইনকে দলে ভিড়িয়েছে ওয়েলস ফায়ার।

এদিকে, ভারতের ব্যাটিং স্তম্ভ স্মৃতি মান্ধানা সরাসরি চুক্তিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের সাথে যুক্ত হয়েছেন। 

একনজরে দেখে নিন ৮ দলের স্কোয়াড

বার্মিংহাম ফিনিক্স

অ্যালিস ক্যাপসি, এলিস পেরি, লিনসি স্মিথ, লরেন ফিলার, ট্যামি বিউমন্ট, ডেভিনা পেরিন, অ্যালানা কিং, জেমিমা স্পেন্স, লুসি হ্যামিল্টন, ইভা গ্রে, এমা ল্যাম্ব, কর্ডেলিয়া গ্রিফিথ, ফোবি ব্রেট, এসম ম্যাকগ্রেগর, ইভ ও'নিল, আনেরি ডার্কসেন।

লন্ডন স্পিরিট

নাদিন ডি ক্লার্ক, মারিজান কাপ, চার্লি ডিন, চ্যারিস পাভেলি, মাহিকা গৌর, অ্যামি জোন্স, গ্রেস হ্যারিস, ডিয়ানড্রা ডটিন, স্টেরে ক্যালিস, ম্যারি কেলি, ফোবি টার্নার, লুসি হাইহাম, সেরেন স্মেল, জোসি গ্রোভস।

ম্যানচেস্টার অরিজিনালস
পেইজ স্কোলফিল্ড, সোফি একলেস্টোন, মেগ ল্যানিং, স্মৃতি মান্ধানা, রায়ানা ম্যাকডোনাল্ড-গে, ক্যাথরিন ব্রাইস, রিচা ঘোষ, ম্যাডি ভিলার্স, গ্রেস ব্যালিঙ্গার, গ্রেস স্ক্রিভেন্স, মেটল্যান্ড ব্রাউন, জো গার্ডনার, ন্যাথ রাইট, বেক্স টাইসন।

এমআই লন্ডন

হেইলি ম্যাথিউস, ড্যানি ওয়াইট-হজ, নিকোলা ক্যারি, অ্যামেলিয়া কার (মেলি কার), কিরা চ্যাথলি, চিনেল হেনরি, ক্রিস্টি গর্ডন, হলি আর্মিটেজ, আলেকসা স্টোনহাউস, তারা নরিস, অ্যালিস ডেভিডসন-রিচার্ডস, অ্যালিস মোনাঘান, ক্যালিয়া মুর, ড্যানি গ্রেগরি, এলি থ্রেলকেল্ড।

সাউদার্ন ব্রেভ

লরেন বেল, ইসি ওং, টিলি কর্টিন-কোলম্যান, মাইয়া বাউচিয়ার, লরা উলভার্ট, সারাহ গ্লেন, জেমিমা রদ্রিগেজ, সোফি মোলিনাক্স, জোডি গ্রুকক, লিজেল লি, বেক্স ওডগার্স, ফোবি ফ্র্যাঙ্কলিন, ডেইজি গিব, এলি অ্যান্ডারসন।

নর্দার্ন সুপারচার্জার্স 

ড্যানি গিবসন, অ্যানাবেল সাদারল্যান্ড, ফোবি লিচফিল্ড, জেস জোনাসেন, ক্যাসিডি ম্যাকার্থি, কেট ক্রস, ব্রায়োনি স্মিথ, দীপ্তি শর্মা, লরেন উইনফিল্ড-হিল, হান্না বেকার, ম্যাডি ওয়ার্ড, র‍্যাচেল স্লেটার, ফ্লোরেন্স মিলার, ক্লডি কুপার।

ট্রেন্ট রকেটস

বেথ মুনি, ন্যাট সাইভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, সোফিয়া ডাঙ্কলি, কিম গার্থ, এমা জোন্স, বেস হিথ, কেটি লেভিক, আইলসা লিস্টার, জর্জিয়া অ্যাডামস, জর্জিয়া এলউইস, মিলি টেলর, চার্লি ফিলিপস, স্যাম বেটস, গ্রেস জনসন।

ওয়েলশ ফায়ার

সোফি ডিভাইন, ফ্রেয়া কেম্প, অ্যামি আরলট, জর্জিয়া ওয়্যারহ্যাম, জর্জিয়া ভল, এলা ম্যাককগান, হিদার গ্রাহাম, সারাহ ব্রাইস, অ্যাবি নরগ্রোভ, সোফিয়া স্মেল, ফে মরিস, রিয়ানা সাউথবি, গ্রেস থম্পসন, গ্রেস পটস।