ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপে অংশগ্রহণ করলে বাংলাদেশ কত টাকা পাবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:১৭ পিএম
ফটোসেশনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পুরোনো ছবি

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর হচ্ছে জুনের প্রথমার্ধে। আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত নারী ক্রিকেটের অব্যাহত উত্থানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং খেলাটিকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি, যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ বরাদ্দ। 

বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ২৪৭৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ দল পাবে ৩ কোটি ৫ লাখ টাকা।

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে, যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ, যে গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২-এ লড়বে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জ্যোতির বিশ্বকাপ মিশন শুরু হবে।

মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬৪৬১৫ ডলারে (প্রায় ১০৮ কোটি টাকা)।