ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন সুজি বেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:৪৩ এএম
সুজি বেটস। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই দশকের এক বর্ণাঢ্য এবং রাজকীয় অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি নারী ক্রিকেটার সুজি বেটস।

চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় বিশ্ব আসরটিই হবে তার ক্যারিয়ারের শেষ সময়।

সুজি বেটস মানেই রেকর্ডের এক বিশাল খতিয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৩৬২টি ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, যা নারী ক্রিকেটের ইতিহাসে যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। 

শুধু ম্যাচ সংখ্যায় নয়, ব্যাট হাতেও তিনি অনন্য। বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বেটস। এছাড়া ৪,৭১৭ রান নিয়ে নারী টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনটি এখনও তার দখলে।